মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬৯৬
ইবনু আবূ উমার ও আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ আয যুহুরি (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফেলে দেয়া মরা বকরীর কাছ দিয়ে যাচ্ছিলেন যা মায়মুনা (রাঃ) এর দাসীকে সাদাকা স্বরূপ দেয়া হয়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এর চামড়া কেন খুলে নিল না? চামড়াটি পাকা করে তা দিয়ে উপকৃত হত!