Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৭৬

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেন, হারিস ইবনু আবূ রাবীআ এবং আবদুল্লাহ ইবনু সুফিয়ান (রহঃ) উম্মুল মুমিনীন উম্মে সালামা (রাঃ) এর নিকট গেলেন। আমিও তাঁদের সাথে ছিলাম। তারা তাকে ঐ বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করলেন, যাদের ভূমিতে ধসিয়ে দেয়া হবে। তখন ইবনু যুবায়র (রাঃ) এর খিলাফতকাল ছিল। উত্তরে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জনৈক আশ্রয় গ্রহণকারী বায়তুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে। তখন তার বিরুদ্ধে একটি সেনাদল প্রেরণ করা হবে। তারা যখন বায়দায় (ময়দানে) অবস্থান নিবে তখন তাদের ভূমিতে ধ্বসিয়ে দেয়া হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসুল! ঐ ব্যক্তির ব্যাপারে এ কি করে প্রযোজ্য হতে পারে যে অসন্তুষ্ট চিত্তে এ অভিযানে শরীক হয়েছে? তিনি বললেন, তাদের সাথে তাকে সহ ধ্বসিয়ে দেয়া হবে। তবে কিয়ামতের দিন তার উত্থান হবে তার নিয়্যাতের ভিত্তিতে। বর্ননাকারী আবূ জা’ফর (রহঃ) বলেন, এ হল মদীনার বায়দা (যা যুল হুলায়ফার সন্নিকটে অবস্থিত)।

ছবি বানান