Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৮৮

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, একদা আমি বের হলাম। এই লোকটিকে [আলী (রাঃ)] সাহায্য করা আমার ইচ্ছা ছিল। এ সময় আবূ বকর (রাঃ) এর সাথে আমার সাক্ষাৎ হল। তখন তিনি বললেন, হে আহনাফ! তুমি কোথায় যেতে চাচ্ছ? তিনি বলেন, আমি বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাত ভাই আলী (রাঃ) এর সাহায্য করার জন্য আমি যেতে চাচ্ছি। আহনাফ বলেন, অতঃপর তিনি আমাকে বললেন, হে আহনাফ! চলে যাও। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি একথা বলতে শুনেছি, যখন দু’জন মুসলিম তলোয়ার নিয়ে পরস্পর যুদ্ধ করে তখন হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে। একথা শুনে আমি বললাম অথবা বলা হল, হে আল্লাহর রাসুল! হত্যাকারীর অবস্থা তো এই, তবে নিহত ব্যক্তির অবস্থা কি? উত্তরে তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করার প্রচেষ্টায় লিপ্ত ছিল।

ছবি বানান