Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০০৭

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

জুনদুব (রহঃ) বলেন, জার’আর দিন আমি আসলাম। দেখলাম, এক ব্যক্তি উপবিষ্ট আছে। আমি বললাম, আজ তো এখানে রক্ত ঝরানো হবে। এ কথা শুনে লোকটি বলল, কখনো না। আল্লাহর কসম! (খুন হবে না)। আমি বললাম, আল্লাহর শপথ! অবশ্যই খুন হবে। সে আবারো বলল, আল্লাহর কসম! কখনো খুন হবে না। আমি বললাম, আল্লাহর শপথ! অবশ্যই খুন হবে। পুনরায় সে বলল, আল্লাহর কসম! খুন কখনো হবে না। এ বিষয়টি অবশ্যই একটি হাদীস (দ্বারা প্রমানিত), যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন। আমি বললাম, আজ দিনভর আপনি আমার একজন মন্দ সাথী (হলেন)। কারণ আপনি শুনতে পাচ্ছেন যে, আমি আপনার বিরুদ্ধাচরণ করছি। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীস শুনা সত্ত্বেও আপনি আমাকে বারণ করছেন না। অতঃপর আমি বললাম, এত রাগারাগি কেন? তখন আমি তার দিকে এগিয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম। পরে জানতে পেলাম, তিনি হলেন হুযায়ফা (রাঃ)।

ছবি বানান