মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭০১
তিনি বলেন, আমি আলী ইবনু ওয়ালা আস-সাবাঈ কে চামড়ার পোশাক পরিহিত দেখে তা হাত দিয়ে স্পর্শ করলাম। তিনি বললেন, হাত দিয়ে কি দেখছ? আমি (এ ব্যাপারে) আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞেস করেছি যে, আমরা আল-মাগরিব (আফ্রিকার পশ্চিমাঞ্চলে) থাকি। আমাদের সঙ্গে বার্বার ও অগ্নিপূজক সম্প্রদায় বাস করে। তারা বকরী যবেহ করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাদের যবেহকৃত জন্তু খাই না। তারা আমাদের কাছে মশক নিয়ে আসে যাতে চর্বি জাতীয় পদার্থ থাকে (তখন আমরা কি করব? )। ইবনু আব্বাস (রাঃ) বলেছেন যে, আমরা এ ব্যাপ্যরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন যে, পাকা (দাবাগত) করলেই তা পবিত্র হয়ে যাবে।