Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০২৩

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কামরায় ছিলেন। আমরা তার নীচে ছিলাম। ...... অতঃপর বর্ণনাকারী হাদীসটি পূর্বের অনুরূপ বর্ণনা করেছেন। শু’বা (রহঃ) বলেন, আমার মনে হয় তিনি বলেছেনঃ তারা যেখানে অবতরণ করবে আগুনও সেখানে অবতরণ করবে এবং তারা যেখানে দ্বিপ্রহরে বিশ্রাম করবে আগুনও সেখানে তাদের সঙ্গে দ্বিপ্রহরে বিশ্রাম করবে। বর্ণনাকারী শু’বা (রহঃ) বলেন, জনৈক ব্যক্তি আবূ সারীহার এ হাদীসটি আমার নিকট বর্ণনা করেছেন। তবে তিনি তা মারফূ হিসাবে উল্লেখ করেননি। এতে এক ব্যক্তি বলেছেন, দশম নিদর্শনটি হল, ঈসা (আলাইহিস সালাম) এর অবতরণ। কিন্তু অপর ব্যক্তি বলেছেন, (দশম নিদর্শনটি হল), তখন এমন ঝঞ্ঝা বাযু প্রবাহিত হবে, যা তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।

ছবি বানান