মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৩৫
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, রাত দিন খতম হবে না, (কিয়ামত হবে না) যতক্ষন না লাত ও উযযা দেবতার পূজা (পূনরায় আরম্ভ) করা হয়। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসুল! পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তাঁর রাসুলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ, সকল দ্বীনের উপর উহাকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। এ আয়াত নাযিলের পর আমি তো মনে করছিলাম যে, এ ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা অবশ্যই হবে। তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতঃপর তিনি সচ্ছ বায়ু প্রবাহিত করবেন। ফলে যাদের হৃদয়ে দানা পরিমাণ ঈমান আছে তাদের প্রত্যেককেই তুলে নিবে। অবশেষে যাদের মাঝে কোন কল্যাণ নেই তারাই কেবল বেঁচে থাকবে। তখন তারা পূর্ব পুরুষদের ধর্মে ফিরে যাবে।