মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৪০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, দুনিয়া খতম হবে না যে পর্যন্ত না মানুষের নিকট আসে এমন এক যুগ, যখন হত্যাকারী জানবে না যে, কি কারণে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি কারণে সে নিহত হয়েছে। প্রশ্ন করা হল, এমন যুলুম কিভাবে হবে? তিনি বললেনঃ সে যুগটা হবে খুনাখুনির যুগ। এরূপ যুগের হত্যকারী ও নিহত উভয় ব্যক্তই জাহান্নামী হবে। বর্ণনাকারী আবানের রিওয়ায়াতে ইয়াযীদ ইবনু কায়সান। তিনি ইসমাঈল (রহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে আসলামী শব্দটি তিনি উল্লেখ করেননি।