Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭০৫

প্রায় ২ মিনিট · ২৪৪ শব্দ

তিনি বলেন, আমি একবার আবদুল্লাহ (ইবনু মাসঊদ) ও আবূ মূসা (রাঃ) এর কাছে বসেছিলাম। তখন আবূ মূসা (রাঃ) বললেন, হে আবূ আবদুল রহমান! কোন ব্যাক্তি যদি জানবাতওয়ালা হয় (যার ফলে তার গোসল ফরয হয়) এবং সে এক মাস যাবত পানি না পায় তাহলে সে কিভাবে সালাত (নামায/নামাজ) আদায় করবে? আবদুল্লাহ বললেন, সে তায়ামুম করবে না যদিও একমাস পানি না পায়। আবূ মূসা বললেন, তাহলে সুরা মায়িদার এ আয়াত فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا (’যদি তোমরা-পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর—’) এরকি হবে? আবদুল্লাহ বললেন, এ আয়াতের দ্বারা তাদেরকে যদি তায়ামুমের অনুমতি দেয়া হয়, তাহলে (ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌছবে যে) পানি ঠান্ডা বোধ হলে তারা মাটি দিয়ে তায়ামুম শুরু করবে। আবূ মূসা (রাঃ) তখন আবদুল্লাহকে বললেন, আপনি কি আম্মারের বর্ণনা শোনেন নি (তিনি বলেন) যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন এক প্রয়োজনে পাঠালেন। (পথিমধ্যে) আমি অপবিত্র হয়ে গেলাম এবং পানি পেলাম না। তখন আমি মাটিতে গড়াগড়ি দিলাম চতুষ্পদ জন্তু যেভাবে মাটিতে গড়াগড়ি দেয়। তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এ ঘটনা বললাম। তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমার জন্য হাত দিয়ে এরুপ করাই যথেষ্ট ছিল-এই বলে তিনি তাঁর দুই হাত একবার মাটিতে মারলেন। তারপর বাম হাত দিয়ে ডান হাত মাসেহ করলেন এবং উভয় হাতের কজির উপরিভাগ ও মুখমন্ডল মাসহ(মাসেহ) করলেন। আবদুল্লাহ বললেন, তুমি কি দেখনি যে, উমার (রাঃ) আম্মার (রাঃ) -এর কথা যথেষ্ট মনে করেননি?

ছবি বানান