Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৫১

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, অচিরেই এমন হবে যে, ইরাকবাসীরা না খাদ্যশস্য পাবে না দিরহাম পাবে। আমরা জিজ্ঞেস করলাম, কোন দিক থেকে এ বিপদ আসবে? তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। তারা তা (খাদ্য শস্য ও দিরহাম) আসতে বাধা দিবে। তিনি আবার বললেন অচিরেই সিরিয়াবাসীর নিকট কোন দ্বীনার আসবে না এবং কোন খাদ্যশস্যও আসবে না। আমরা বললাম, এ বিপদ কোন দিক থেকে আগমন করবে? তিনি বললেন, রোমের দিক থেকে। অতঃপর তিনি (রাবী) কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের শেষভাগে একজন খলীফা হবে। সে হাত ভরে ভরে অর্থ সম্পদ দান করবে, গণনা করবে না। বর্ণনাকারী বলেন, আমি আবূ নাদরা ও আবূল আলাকে জিজ্ঞেস করলাম, আপনাদের কি মনে করেন তিনি উমার ইবনু আবদুল আযীয? তারা জবাবে বললেন, না।

ছবি বানান