Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৬৯

প্রায় ২ মিনিট · ১৮০ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কি ঐ শহরের কথা শুনেছ, যার এক প্রান্তে স্থল ভাগে এবং এক প্রান্তে সাগরে? তারা (সাহবীগণ) বললেন, হে আল্লাহর রাসুল! শুনেছি। অতঃপর বললেনঃ কিয়ামত কায়িম হবে না যতক্ষন পর্যন্ত ইসহাক (ইসমাইল) (আলাইহিস সালাম) এর সন্তানদের সত্তর হাজার লোক এ শহরের বিরুদ্ধে অভিযোগ না করবে। তারা শহরের দ্বার প্রান্তে উপনীত হয়ে কোন অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোন তীরও চালাবে না; বরং তারা একবার لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ বলবে; অমনি এর একপ্রান্ত পতিত (পদানত) হয়ে যাবে। বর্ণনাকারী সাওর (রহঃ) বলেন, আমার যতদূর মনে পড়ে, আমার কাছে বর্ণনাকারী ব্যক্তি সাগর প্রান্তের কথা বলেছিলেন। অতঃপর দ্বিতীয়বার তারা لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ বলবে। এতে শহরের অপর প্রান্ত পতিত (পদানত) হয়ে যাবে। এরপর তারা তৃতীয় বার لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ বলবে তখন তাদের জন্য (নগর তোরণ) খুলে দেয়া হবে। তখন তারা সেখানে (প্রচুর) গনীমত লাভ করবে। তারা যখন গনীমতের মাল বন্টনে ব্যস্ত থাকবে, তখন কেউ চীৎকার করে ঘোষণা করবে, দাজ্জালের আবির্ভাব হয়েছে। এ কথা শুনতেই তারা সব কিছু ফেলে প্রত্যাবর্তন করবে।

ছবি বানান