মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৮১
তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হাঁটছিলাম। এমতাবস্থায় তিনি ইবনু সায়্যাদের নিকট দিয়ে পথ অতিক্রম করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তোমার জন্য আমি একটি কথা গোপন রেখেছি। বল তো তা কি? সে (ইবনু সায়্যাদ) বলল, (আপনার অন্তরে) دخ (ধুঁয়া) শব্দটি লুকায়িত আছে। এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দুর্ভাগা! তুই তোর পরিমণ্ডল অতিক্রম করতে পারবি না। তখন উমর (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসুল! আমাকে ছেড়ে দিন। এক্ষণি আমি তার গর্দান উড়িযে দেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে রেখে দাও, যার সম্পর্কে তুমি আশংকা করছো সে যদি ঐ ব্যাক্তিই হয়ে থাকে তবে তুমি তাকে হত্যা করতে পারবে না।