মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,০৮৯
তিনি বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহকে আল্লাহর নামে শপথ করে এ কথা বলতে শুনেছি যে, ইবনু সায়্যাদই হলো দাজ্জাল। আমি বললাম, আপনি আল্লাহর নামে শপথ করে এ কথা বলছেন? তিনি বললেন, আমি উমর (রাঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শপথ করে এ বিষয়ে শপথ করতে শুনেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কথাকে প্রত্যাখ্যান করেননি।