মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১০৩
রিবঈ ইবনু হিরাশ (রহঃ) বলেন, আমি তার [উকবা ইবনু আমির ও আবূ মাসউদ আনসারী (রাঃ)] এর সাথে হুযায়ফা ইবনু ইয়ামান (রাঃ) এর নিকট গেলাম। তারপর উকবা (রাঃ) হুযায়ফা (রাঃ) কে বললেন, আপনি দাজ্জাল সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা যা শুনেছেন তা আমাদেরকেও শোনান। তিনি বললেন, দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার সাথে পানি ও আগুন থাকবে। কিন্ত্বু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দাহনশীল আগুন। আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠাণ্ডা পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এ সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতেই প্রবেশ করে। কেননা প্রকৃতপক্ষে সেটা হবে সুপেয় সুমিষ্ট পানি। তারপর হুযায়ফা (রাঃ) এর সত্যায়নে উকবা [আবু মাসউদ (রাঃ)] বলেন, আমিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীস শুনেছি।