Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,১০৮

প্রায় ২ মিনিট · ১৭৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ বর্ননা দিলেন। দাজ্জাল সম্পর্কে তিনি এও বললেন যে, দাজ্জাল আসবে, কিন্তু মদীনার রাস্তা ঘাটে প্রবেশ করা তার জন্য হারাম ও অসাধ্য কাজ হবে। কাজেই সে মদীনার আশে পাশে কোন লবণাক্ত অনুর্ভর ভূমিতে অবতরণ করবে। তার মুকাবিলার জন্য মদীনা থেকে এক ব্যক্তি তার কাছে যাবে, যে সেদিন শ্রেষ্ঠ মানব হবে। সে বলবে, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, তুই সে দাজ্জাল যার কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছিলেন। দাজ্জাল বলবে, লোক সকল! যদি আমি এ ব্যক্তিকে হত্যা করি অতঃপর জীবিত করি তবে তোমাদের মনে এ ব্যাপারে কোন সন্দেহ থাকবে কি? লোকেরা বলবে, না। অতঃপর সে তাকে হত্যা করবে; অতঃপর জীবিত করবে; জীবিত করার পর সে ব্যক্তি বলবে, আল্লাহর কসম! এখনি তো তোমার ব্যাপারে আমার জ্ঞান আরো বেড়ে গেছে, যা ইতিপূর্বে কখনো ছিল না। দাজ্জাল আবারো তাকে হত্যা করতে চাইবে। কিন্তু করতে সক্ষম হবে না। আবু ইসহাক (রহঃ) বলেন, কথিত আছে যে, এ ব্যক্তিই হলেন খিজির (আঃ)।

ছবি বানান