মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১১২
তিনি বলেন, দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আমার চাইতে অধিক জিজ্ঞেস আর কেউ করেনি। আর তিনি আমাকে বলেছেন, কেন তোমার প্রশ্ন? তিনি বলেন, উত্তরে আমি বললাম, যেহেতু লোকেরা বলাবলি করছে যে, তার সাথে রুটি ও গোশতের পাহাড় এবং (পানির) নহর থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা তো আল্লাহর নিকট তার চাইতেও তুচ্ছ।