মুসলিম শরীফ - হাদীস নং ৭,১১৫
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে শুনেছি যে, তিনি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) কে জিজ্ঞেস করেছেন, আপনি কি বলেছেন, অমুক অমুক সময় কিয়ামত কায়িম হবে? একথা শুনে তিনি বললেন, আমি ইচ্ছা করেছি, তোমদেরকে কোন কথাই আমি আর বলব না। আমি তো একথাই বলেছি যে, অল্প কিছু দিন পরেই তোমরা একটি ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করবে। যা ঘর-বাড়ী জ্বালিয়ে ভষ্মীভূত করে দিবে। বর্ণনাকারী শু’বা এ কথা বা অনুরূপ কথাই বলেছেন। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের মধ্যেই দাজ্জালের আবির্ভাব হবে। ...... অতঃপর তিনি মুআযের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এতে তিনি বলেছেন, যার অন্তরে অণুপরিমাণ ঈমান থাকবে, এ ধরনের কোন ব্যক্তই তখন আর বাকী থাকবে না। বরং তা (বায়ু) তার জান কবয করে নেয়া হবে। মুহাম্মাদ ইবনু জাফর (রহঃ) বলেন, শুবা (রহঃ) এ হাদীস আমার নিকট কয়েকবার বর্ণনা করেছেন এবং আমিও তাকে কয়েকবার পড়ে শুনিয়েছি।