Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,১২৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তাঁরা বলেন, হিশাম ইবনু আমিরের সন্মুখে দিয়ে আমরা ইমরান ইবনু হুসায়নের নিকট যেতাম। একদা হিশাম বললেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন মানুষের নিকট যাচ্ছ, যারা আমার তুলনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে অধিক উপস্থিত হয়নি এবং যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস সম্পর্কে আমার তুলনায় অধিক জ্ঞাত নয়। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ কথা বলতে শুনেছি যে, আদম (আলাইহিস সালাম) এর পর হতে কিয়ামত পর্যন্ত সময়ের মাঝে দাজ্জালের তুলনায় মারাত্মক আর কোন সৃষ্টি হবে না।

ছবি বানান