মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১৪৫
যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত সনদে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি তার উষ্ট্রী দোহন করতে থাকবে; কিন্তু পাত্র তার মুখের কাছে পৌছার পুর্বেই কিয়ামত হয়ে যাবে। অনুরূপভাবে ব্যক্তি কাপড় বেচা-কেনায় লিপ্ত থাকবে। তারা বেচা-কেনা শেষ না করতেই কিয়ামত কায়িম হয়ে যাবে। এমনিভাবে এক ব্যক্তি তার হাউয মেরামত করতে থাকবে। কিন্তু মেরামত শেষ করার পুর্বেই কিয়ামত এসে যাবে।