মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭১৫
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পায়খানায় গেলেন। পরে তিনি যখন (পায়খানা সেরে ফিরে) এলেন তখন তার সামনে খানা পেশ করা হল। অতঃপর তাঁকে বলা হল, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি উযূ (ওজু/অজু/অযু) করবেন না? তিনি বললেন, কেন, সালাত (নামায/নামাজ)-এর জন্য?