মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১৬৪
বলেন, আল্লাহর কসম! আরবের বাসিন্দাদের মধ্যে আমিই সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছি। আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধ করতাম। তখন হুবলা এবং সমর গাছের পাতা ব্যতিরেকে আমাদের নিকট খাবার মত কোন খাদ্যই থাকত না। ফলে আমাদের এক একজন বকরীর মত মল ত্যাগ করত। আর এখন বনূ আসাদের লোকেরা দ্বীনী ব্যাপারে আমাদেরকে সবক দিচ্ছে, এমনই যদি হয় তবে তো আমরা অকৃতকার্য এবং আমাদের আমল সবই ব্যর্থ। ইবনু নুমায়র তার বর্ণনায় إِذًا শব্দটি উল্লেখ করেননি।