Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,১৮৩

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেন, হে আমার বোনের ছেলে! আমরা (নতুন) চাঁদ দেখতাম এরপর পুনরায় নতুন চাঁদ দেখতাম,এরপর নতুন চাঁদ (দেখতাম) অর্থাৎ দু’মাসে তিনটি চাঁদ দেখতাম। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আগুন জ্বলত না। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে খালা! আপনারা কিভাবে দিনাতিপাত করতেন? তিনি বললেনঃ দুটো কালো জিনিস, খুরমা ও পানি (দ্বারা)। তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় আনসারী প্রতিবেশী ছিল। তাদের ছিল কিছু দুগ্ধবতী উটনী ও বকরী। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সেগুলো দোহন করে এর দুধ তার নিকট পাঠাতেন এবং আমরা তাই পান করতাম।

ছবি বানান