মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১৮৮
তিনি বলেন, ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ। বর্ণনাকারী ইবনু আব্বাদ (রহঃ) বলেন, (আবূ হুরায়রা (রাঃ) বলেছেন,) ঐ সত্তার কসম, যার হাতে আবূ হুরায়রার প্রাণ। এক নাগাড়ে তিন দিন গমের রুটি দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার-পরিজনকে পরিতৃপ্ত করেননি। এ অবস্থায়ই তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন।