মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,১৯৬
তিনি বলেন, একবার লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজর তথা সামূদ সম্প্রদায়ের জনপদে পৌছলেন। অতঃপর লোকেরা তথাকার কুয়া হতে পানি উঠালেন এবং এর দ্বারা আটার খামীর তৈরী করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ সংগৃহীত পানি ফেলে দেয়া এবং খামীর উষ্ট্রিকে খাওয়াবার আদেশ দিলেন। আর তাদেরকে ঐ কুপ হতে পানি সংগ্রহ করার নির্দেশ দিলেন, যে কুপ হতে সালিহ (আলাইহিস সালাম) এর উষ্ট্রী পানি পান করত।