মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,২০০
তিনি উসমান ইবনু আফফান (রাঃ) কে বলতে শুনেছেন, যখন মুসজিদে নববী (পুনঃ) নির্মাণের ব্যাপারে লোকজন তার সমালোচনা করছিল; তোমরা আমার ব্যাপারে অনেক বেশী কথা বলছ, অথচ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে-বুকায়ব (রহঃ) বলেন, আমার মনে হয় তিনি (আসিম) এও বলেছেন যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে; আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ (ঘর) তৈরী করবেন। হারুনের বর্ণনায় আছে যে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করবেন।