মুসলিম শরীফ - হাদীস নং ৭,২১৩
রাবী বলেন, তাকে [উসামা (রাঃ)] কে বলা হল, আপনি উসমান (রাঃ) এর নিকট গিয়ে (আপত্তি উত্থাপিত বিষয়ে) আলাপ আলোচনা করেন না কেন? জবাবে তিনি বলেন, আমি তাঁর সাথে কথা বলি না, তোমরা কি এটা মনে করছ? তোমাদের শুনিয়ে কথা বলব? আল্লাহর কসম! আমার ও তাঁর মধ্যকার যে কথা বলার, আমি তাকে তা বলেছি। তবে আমি এমন কোন ব্যাপারের সূচনা করতে চাই না, যে ব্যাপারে আমিই হব এর সূচনাকারী। আর কোন ব্যাক্তি আমার আমীর হলে তাঁর সম্পর্কে আমি এ কথাও বলতে চাই না যে, তিনই সর্বোত্তম ব্যাক্তি। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি একথা বলতে শুনেছি যে, কিয়ামতের দিন এক ব্যাক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফলে তাঁর উদরস্থ নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। এরপর গাধা যেমন চাক্কী নিয়ে ঘুরে অনুরূপভাবে সেও এগুলি নিয়ে ঘুরতে থাকবে। তখন জাহান্নামীরা তাঁর চারপাশে সমবেত হয়ে বলবে, হে অমুক! তোমার কি হয়েছে? তুমি কি সৎকাজের আদেশ দিতেনা এবং অসৎ কর্ম হতে নিষেধ করতে না? সে বলবে হ্যাঁ, তবে আমি সৎকর্মের আদেশ দিতাম, কিন্তু নিজে তা পালন করতাম না এবং মন্দ কর্মে নিষেধ করতাম কিন্তু নিজে তা করতাম।