মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,২১৬
তিনি বলেন, দুই ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাঁচি দেয়ার পর তিনি এক জনের জন্য দু’আ করলেন। কিন্তু অপর জনের জন্য দু’আ করলেন না। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দু’আ করেন নি, সে বলল, অমুক হাঁচি দিয়েছে আপনি তাকে দু’আ করলেন, আর আমিও হাঁচি দিয়েছি কিন্তু আপনি আমাকে হাঁচির দু’আ করেন নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে তো আল্লাহর প্রশংসা করেছ الحمد لله বলেছে; কিন্তু তুমি আল্লাহর প্রসংসা করনি।