মুসলিম শরীফ - হাদীস নং ৭,২১৮
তিনি বলেন, আমি আবূ মূসা (রাঃ) এর নিকট গেলাম। তখন তিনি ফযল ইবনু আব্বাস (রাঃ) এর কন্যার ঘরে ছিলেন। তখন আমি হাঁচি দিলাম; কিন্তু আবূ মূসা (রাঃ) আমাকে দু’আ করলেন না। অতঃপর সে (ফযলের কন্যা) হাঁচি দিল, তিনি তাকে দু’আ করলেন। আমি আমার মায়ের নিকট ফিরে এসে তাকে এ সম্পর্কে জানালাম। এরপর (কোন এক সময়) আবূ মূসা (রাঃ) আমার আম্মার নিকট আসলে তিনি তাকে বললেন, তোমার নিকট আমার ছেলে হাঁচি দিয়েছিল, তুমি তাকে দু’আ করনি। কিন্তু সে (ফযলের কন্যা) হাঁচি দিলে তুমি তাকে দু’আ করেছ। আবূ মূসা (রাঃ) বললেন, তোমার ছেলে হাঁচি দিয়েছে কিন্তু আল্লাহর প্রশংসা করেনি, الحمد لله বলে নি। তাই আমিও তাকে দু’আ দেয়নি। আর সে (মহিলা) হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, তাই আমিও তাকে দু’আ দিয়েছি। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি যে, তোমাদের কেউ যদি হাঁচি দেয় এবং الحمد لله বলে তাহলে তোমরা তাকে দু’আ দিবে। আর যদি সে الحمد لله না বলে তবে তোমরাও তাকে দু’আ দিবে না।