Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২২৬

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বনী ইসরাইলের একদল লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। জানা নেই তাঁরা কোথায় গিয়েছে। আমার মনে হয় তারাই ইঁদুর (হয়ে গিয়েছে)। তোমরা কি দেখছ না যে, এদের জন্য যদি উষ্ঠ্রীর দুধ রাখা হয় তবে তাঁরা তা পান করে না। কিন্তু বকরীর দুধ রাখা হলে তাঁরা তা পান করে নেয়। আবূ হুরায়রা (রাঃ) বলেন, এ হাদীস আমি কা’ব (রাঃ) এর নিকট বর্ণনা করার পর তিনি আমাকে বললেন, এ হাদিসটি তুমি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছ? আমি বললাম, হ্যাঁ। কথাটি তিনি আমাকে বারবার বললে অবশেষে আমি বললাম, আমি কি তাওরাত পাঠ করি? বর্ণনাকারী ইসহাক তাঁর বর্ণনায়اَ يُدْرَى مَا فَعَلَتْ এর স্থলে لاَ نَدْرِي مَا فَعَلَتْ বাক্যটি উল্লেখ করেছেন।

ছবি বানান