মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৩১
তিনি বলেন, (একদিন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যাক্তি সম্পর্কে আলোচনা হয়। তখন অপর এক ব্যাক্তি বলল, হে আল্লাহর রাসুল! অমুক অমুক কাজের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তাঁর থেকে শ্রেষ্ঠ আর কোন ব্যাক্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হতভাগা! তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে। বারবার তিনি কথাটি বললেন, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো যদি তাঁর ভ্রাতার প্রশংসা করতেই হয় তবে সে যেন বলেন, অমুক সম্পর্কে আমার ধারনা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সামনে আমি কাউকে নির্দোষ বলছি না। আমর আন-নাকিদ (অন্য সনদে) আবূ বকর ইবনুুূ আবূ শায়বা (রহঃ) ... শু’বা (রহঃ) থেকে এ সনদে ইয়াযীদ ইবনু যুরায় (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাদের [হাশিম ও শায়বা (রহঃ) এর] হাদিসে এ কথাটি উল্লেখ নেই যে, অতঃপর জনৈক ব্যাক্তি বলল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তাঁর থেকে শ্রেষ্ঠ ব্যাক্তি আর কেউ নেই।