Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৩৪

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন, এক ব্যাক্তি উসমান (রাঃ) এর প্রশংসা করতে শুরু করল। তখন মিকদাদ (রাঃ) হাঁটুর উপর ভোর করে বসলেন, (কারন) তিনি মোটা (মানুষ) ছিলেন। অতঃপর তিনি প্রশংসাকারীর মুখে নুড়ি পাথর ছুঁড়ে মারতে লাগলেন। তখন উসমান (রাঃ) তাকে বললেন, (হে মিকদাদ!) তুমি কি করছ? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অতিশয় প্রশংসাকারীদেরকে দেখলে তাদের মুখমণ্ডলে মাটি ছুঁড়ে মারবে।

ছবি বানান