Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৪২

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, এ হচ্ছে (সে সব হাদিস) যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হাদিস হচ্ছে এই যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বনী ইসরাইলদের বলা হয়েছিল, তোমরা (বিজিত নগরীতে) দরজা দিয়ে প্রবেশ করার সময় সিজদাবনতঃ হয়ে প্রবেশ কর এবং বলে حِطَّةٌ (তউবা—মাফ করে দাও) তাহলে আমি তোমাদের গুনাহসমুহ মাফ করে দেব, কিন্তু তাঁরা শব্দটি পরিবর্তন করে নিতম্বের উপর হেঁচড়াতে হেঁচড়াতে প্রবেশ করল এবং বললحَبَّةٌ فِي شَعَرَةٍ “যবের শিষে দানা দাও, যব চাই, গম চাই”।

ছবি বানান