Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৬২

প্রায় ১ মিনিট · ১১২ শব্দ

তিনি বলেন, আবদুর রহমান ইবনু আবযা (রাঃ) আমাকে নিম্ন বর্ণিত আয়াত দুটি সম্পর্কে ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞেস করার জন্য নির্দেশ দিলেন। তন্মধ্যে প্রথমটি হলোঃ 'কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলে' এর হুকুম সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন কোন আয়াত এ আয়াতটিকে রহিত করেনি। আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে, 'এবং তারা আল্লাহর সাথে কোন ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারন ব্যতিরেকে তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এ গুলো করে সে শাস্তি ভোগ করবে'। এ সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এ আয়াতটি মুশরিকদের সম্পর্কে অবতীর্ন হয়েছিল।

ছবি বানান