মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৬৪
তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে তার তাওবা কবুল হবে কি? তিনি বললেন, না, কবুল হবে না। অতঃপর আমি তার নিকট সূরা ফুরকানে বর্ণিত নিন্মোক্ত আয়াতটি পাঠ করলাম, “যারা আল্লাহর সাথে কোন ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করে না এবং ব্যাভিচারও করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে।” তিনি বললেন, এতো হচ্ছে মাক্কী আয়াত। মাদানী আয়াত উহাকে রহিত করে দিয়েছে আর তা হলো। 'যে ব্যক্তি ইচ্ছাকৃতাবে কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম।' তবে ইবনু হাশিমের বর্ণনায় রয়েছে যে, অতঃপর আমি তার নিকট সূরা ফুরকানে উল্লেখিত إِلاَّ مَنْ تَابَ আয়াতটি পাঠ করলাম।