Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭,২৭২

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আবদুল্লাহ ইবনু উবায় ইবন সালুল এর দু’জন দাসী ছিল। একজনের নাম মুসায়তা এবং অপর জনের নাম ছিল উমায়মা। সে তাদের থেকে ব্যাক্তিচার কামনা করছিল। তাই তারা এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অভিযোগ করলো। তখন আল্লাহ তাআলা নাযিল করলেনঃ 'তোমাদের দাসীদের সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন-লালসায় তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করবে না। আর যে তাদেরকে বাধ্য করে তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।

ছবি বানান