Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭৩৬

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মু’আযযিন যখনاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ বলে তখন তোমাদের কেউ যদিاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ বলে। তারপর মু-আযযিন যখনأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলে, তখন সেওأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলে। অতঃপর মু’আযযিন যখনأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলে, তখন সেওأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলে। পরে মু’আযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ বলে, তখন সেلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বলে। এরপর মু’আযযিন যখনاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ বলে, তখন সেওاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ বলল। তারপর মু’আযযিন যখনلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলে, তখন সেওلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলল-এসবই যদি সে বিশুদ্ধ অন্তরে বলে থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে।

ছবি বানান