মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৩৮
তিনি বলেন, আমি (একবার) মু’আবিয়া (রাঃ) ইবনু আবূ সুফিয়ানের কাছে ছিলাম। মু’আযযিন এসে তাকে সালাত (নামায/নামাজ) এর জন্য ডাকল। মু’আবিয়া (রহঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মুয়াযযিনদের ঘাড় সকলের চেয়ে লম্বা হবে।*