মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৪২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন সালাত (নামায/নামাজ)-এর আযান শোনে তখন বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালায় যাতে সে আযানের শব্দ শুনতে না পায়। অতঃপর আযান যখন থেমে যায় তখন ফিরে এসে ওয়াসওসা (ধোঁকা) দেয়। তারপর যখন ইকামাত শোনে তখন আবার চলে যায় যাতে তার শব্দ সে শুনতে না পায়। অতঃপর যখন তা (ইকামাত) শেষ হয় তখন ফিরে এসে ওয়াসওয়াসা (ধোঁকা) দেয়।