Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭৪৪

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেন, আমার পিতা আমাকে বানূ হারিসা নামক গোত্রের কাছে পাঠালেন। আমার সাথে তখন আমাদেরই একটি গোলাম ছিল, বর্ণনান্তরে (তিনি বলেন) আমার একজন সঙ্গী ছিল। অতঃপর একটি বাগানের প্রাচীর থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। তিনি বলেন, আমার সঙ্গী তখন প্রাচীরের দিকে ভাল করে তাকিয়ে দেখল, কিন্তু কিছু দেখতে পালনা। পরে এ ঘটনা আমি আমার পিতার কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আমি যদি জানতাম যে, তুমি এরুপ অবস্থসার সম্মূখীন হবে তাহলে তোমাকে আমি পাঠাতাম না। তুমি (ভবিষ্যতে) যখন এরুপ আওয়াজ শুনবে তখন সালাত (নামায/নামাজ)-এর আযান দিবে। কারণ আমি আবূ হুরায়রা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি, তিনি ইরশাদ করেন, যখন সালাত (নামায/নামাজ)-এর আযান দেয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে।

ছবি বানান