মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৫৯
তিনি বলেন, আমি এবং ইমরান ইবনু হুসায়ন (রাঃ) আলী আবূ তালিব (রাঃ) এর পেছনে সালাত (নামায/নামাজ) আদায় করেছি। তিনি যখন সিজদায় গেলেন তখন তাকবীর বললেন। আর যখন (সিজদা থেকে) মাথা তূললেন তখন তাকবীর বললেন। আর যখন দু’রাকআতের পর দাঁড়ালেন তখন তাকবীর বললেন। অতঃপর আমরা যখন সালাত শেষ করলাম তখন ইমরান (রাঃ) আমার হাত ধরে বললেন, ইনি আমাদের কে নিয়ে ঠিক মুহাম্মাদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায় করেছেন। অথবা তিনি বলেন, ইনি আমাকে মুহাম্মাদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।