মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৬
মুহাম্মাদ ইবনু মূসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউই মুমিন হতে পারবে না, যতক্ষন সে তার ভাই-এর জন্য, অন্য বর্ণনায় তার প্রতিবেশীর জন্যও তা পছন্দ করবে না, যা সে নিজের জন্য পছন্দ করে।