মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৬৫
কুতায়বা ইবন সাঈদ ও মুহাম্মাদ ইবন রাফি’ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইবন রুমহের বর্ণনায়রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যাক্তি সালাত (নামায/নামাজ) আদায় করল যাতে সে উম্মুল কুরআন পড়েনি। অতঃপর সুফিয়ান বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তাদের উভয়ের হাদীসে রয়েছে যে, আল্লাহ তা’আলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, এর অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য।