Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭৬৮

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

আবূ হুরায়রা (রাঃ) বলেন, প্রত্যেক সালাতে (নামায)-এই কিরা’আত পাঠ করা উচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সালাত (নামায/নামাজ) আমাদের কে শুনিয়ে কিরা’আত পাঠ করেছেন সে সব সালাত আমরাও তোমাদের কে শুনিয়ে পাঠ করি। আর যে সব সালাতে কিরা’আত নীরবে পাঠ করেছেন সে সব সালাতে আমরাও নীরবে পাঠ করি। অতঃপর তাকে এক ব্যাক্তি জিজ্ঞাসা করল, আমি যদি উম্মুল কুরআন এর চেয়ে আর বেশী না পড়ি? তিনি বললেন, তুমি যদি উম্মূল কুরআনের পর আরো বেশী পড় তাহলে তা হবে উত্তম। আর যদি শুধু উম্মুল কুরআনই পড় তাহলে তা হবে তোমার জন্য যথেষ্ট।

ছবি বানান