Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৭৭৩

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) যুহরের সালাত (নামায/নামাজ) আদায় করলেন। এক লোক তার পেছনেسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى সূরাটি পড়ল। সালাত (নামায/নামাজ) শেষ করে বললেন, তোমাদের মধ্যে কে কিরা’আত পাঠ করেছ? অথবা বললেন, তোমাদের মধ্যে কিরা’আত পাঠ কারী কে? এক ব্যাক্তি বলল, আমি। তিনি বললেন , আমার মনে হচ্ছিল তোমাদের কেউ এ নিয়ে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করছ।

ছবি বানান