মুসলিম শরীফ - হাদীস নং ৭৯০
আবূ বকর ইবনু আবূ শায়বা, আবূ গাসসান আল মিসমাঈ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... কাতাদা (রহঃ) আরো একটু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, 'ইমাম যখন কিরা’আত পড়বে তখন তোমরা চুপ থাকবে।' আবূ কামিল (রহঃ) আবূ আওয়ানা (রহঃ) থেকে যে রিওয়াত করেছেন সেটিতে ছাড়া আর কারো বর্ণনায় এ বাক্যটি নেই যে, কারণ আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যবানীতে বলেছেন, যে তার প্রশংসা করে তিনি তা শোনেন। ইসহাক (ইমাম মূসলিমের ছাত্র) বলেন, আবূ নযর-এর ভাগিনা আবূ বকর (রহঃ) এ রিওয়াত সম্পর্কে আলোচনা করলেন। ইমাম মুসলিম (রহঃ) বললেন, তুমি কি কাউকে সুলায়মান থেকে বেশী স্মরণশক্তিসম্পন্ন বলে মনে কর? আবূ বকর (রহঃ) বললেন, তাহলে আবূ হুরায়রা (রাঃ) এর হাদীস? অর্থাৎ ইমাম যখন কিরা’আত পড়ে তখন তোমরা চুপ থাক” (এটার কি হবে?) তিনি বললেন, এটা আমার কাছে সহীহ। আবূ বকর বললেন, তাহলে সেটা আপনি এখানে কেন আনলেন না? তিনি জবাব দিলেন, আমি সব সহীহ হাদীসই এখানে আনছি না বরং এখানে কেবল সেগুলোই আনছি যার উপর মুহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেছেন।