মু
মুসলিম শরীফ - হাদীস নং ৭৯৮
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিত যে, তিনি বলেন, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখনسَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামীদা) বলেন, তোমরা তখনاللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ (আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ) বলবে। কেননা, যার বাক্য ফিরিশতাদের বাক্যের অনুরূপ হবে, তার পূর্ববতী সমস্ত পাপ মোচন হয়ে যাবে।