Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮০৬

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেন, ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার দরুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরের দক্ষিন পাশ‍‌ ছিলে যায়। আমরা তাকে দেখতে গেলাম। ইতিমধ্যে সালাতের ওয়াক্ত হল। তিনি আমাদের নিয়ে বসে বসে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আমরাও বসে বসে তার পেছনে সালাত আদায় করলাম। সালাত শেষ হওয়ার পর তিনি বললেন, অনুসরণ করার জন্য ইমাম মনোনীত হন। তিনি যখন তাকবীর বলেন, তোমরাও তাকবীর বল, তিনি যখন সিজদা করেন, তোমরাও সিজদা কর, তিনি যখন উঠেন, তোমরাও উঠবে। তিনি যখনسَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলবেন, তোমরা তখনرَبَّنَا وَلَكَ الْحَمْدُ বল। আর তিনি যখন বসে সালাত আদায় করেন, তোমরাও তখন বসেই সালাত আদায় কর।

ছবি বানান