মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮১৩
তিনি বলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগ্নবস্থায় আমরা তাঁর পেছনে সালাত (নামায/নামাজ) আদায় করলাম। তিনি বসে সালাত আদায় করলেন এবং আবূ বকর (রাঃ) (মুকাব্বির হিসাবে) লোকদেরকে তাঁর তাকবীর শোনাচ্ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে দেখলেন যে, আমরা দাঁড়িয়ে। তিনি আমাদের প্রতি ইঙ্গিত করলেন আমরা বসলাম। এবং আমরা তার পেছনে বসে সালাত আদায় করলাম। অতঃপর সালামান্তে তিনি বললেন, এই মুহূর্তে যে কাজটি করেছ, তা পারস্য ও রোমবাসীদের অনুরুপ। তারা তাদের সম্রাটের সন্মুখে দাঁড়িয়ে থাকে এবং সম্রাট থাকে বসে। তোমরা এরুপ কখনো করবে না। বরং সর্বদা স্বীয় ইমামের অনুসরণ করবে। তিনি দাঁড়িয়ে সালাত পড়ালে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। তিনি বসে সালাত আদায় করলে তোমরাও বসে আদায় করবে।