মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮২০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নিযুক্ত করা হয় অনুসরণের উদ্দেশ্যে। তিনি তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে। তিনি রুকু করলে তোমরাও রুকু করবে। তিনিسَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বললে তোমরাاللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলবে। তিনি দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলে তোমরাও দাড়িয়ে আদায় করবে। তিনি বসে সালাত আদায় করলে তোমরাও বসে সালাত আদায় করবে।