মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮৫৪
তিনি বলেন, আমরা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে সালাত (নামায/নামাজ) আদায় করতাম, তখন সালাত শেষে ডান-বাম দিকে হাত ইশারা করে ’আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ ’আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলতাম। তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চঞ্চল ঘোড়ার লেজ নাড়ার মত হাত ইশারা করছ কেন? (সালাতের বৈঠকে) উরুর ওপর হাত রেখে ডানে-বামে অবস্থিত তোমাদের ভাইকে (মুখ ফিরিয়ে) ’আসসালামু আলাইকুম ওয়া রহমতূল্লাহ’ বলাই তোমাদের জন্য যথেষ্ট।